গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে জোরালো ভূমিকা পালনের জন্য মহিলা দলকে প্রস্তুত থাকার পরার্মশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত মহিলা দল কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার পক্ষ থেকে মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মহিলা দল যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।
১৭, অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস