শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬, ০১:২৬:২০

প্রতিউত্তর

প্রতিউত্তর

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে সংলাপের প্রয়োজন নেই। সংলাপ তখনি প্রয়োজন হয়, যখন সংকট দেখা দেই। এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো সংকট নেই।

শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের টুপি মাথায় দিয়ে বারবার যুদ্ধাপরাধী ও হেফাজত ইসলামের জঙ্গি তাণ্ডবকে সমর্থন করেছেন। এমনকি তিনি সন্ত্রাসীদের রক্ষায় বিবৃতি দিয়েছেন। বেগম খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন তিনি জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক।’

এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল হাসান, পৌর মেয়র এনামূল হক, মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মদ আলীসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে