মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৯:২৫:৩২

প্রতিউত্তর

প্রতিউত্তর

‘বিএনপির মধ্যে নির্বাচন ভীতি কাজ করছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘সংবিধানের আলোকেই আইন প্রণয়ন করে আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবিধানের ৫৯ আর্টিকেল অনুযায়ী আইন প্রণয়ন করা হয়েছে। গত ৬ অক্টোবর এই আইন জাতীয় সংসদে পাস হয়েছে। রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। আর মির্জা ফখরুল কোনো আইন নেই বলেন এই বিষয়টি নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ থেকেই বোঝা যায় বিএনপির মধ্যে নির্বাচন ভীতি কাজ করছে।’

সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ আরো বলেন, বিএনপি গত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংবিধান সম্পর্কে ভালো করে জেনে কথা বলার জন্য অনুরোধ করছি। কারণ বিএনপির মতো একটি বৃহৎ দলের মহাসচিব হয়ে সংবিধান সম্পর্কে না জেনে কথা বলা হাস্যকরও বটে। এতে করে তিনি নিজেও লজ্জা পাচ্ছেন।
০১ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে