রবিবার, ০৬ নভেম্বর, ২০১৬, ০৩:১১:২০

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপিকে আগামী নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুতির আহবান জানিয়েছেন আওয়ামী লীগে সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথার জবাবে রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় না। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ কি ভয় পাওয়ার দল। ভয় আপনাদেরই পেতে হবে। এসব বাদ দিয়ে আগামী নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামীকাল (সোমবার) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাস্থল পরিদর্শনে যাবে।
০৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে