বিএনপি নেতাদের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আজকে কাদের মুখে গণতন্ত্রের কথা শুনি? যাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে। এ দেশের নির্বাচনকে যারা কলুষিত করেছে। আজ তাদের মুখে গণতন্ত্রের কথা শুনে হাসিই পায়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের মূলতবি যৌথসভায় শেখ হাসিনা বলেন, বিএনপি নেতাদের নামে কোনো মিথ্যা মামলা দেওয়া হয়নি। শত শত নিরীহ মানুষকে তারা আগুন দিয়ে পুড়িয়েছে। যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে। তাদের বিচার হতেই হবে।
১০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম