স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে মানুষ পুড়িয়ে হত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন খালেদা জিয়া। তাই তারা ভোটের মাধ্যমে আর ক্ষমতায় আসতে পারবে না।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইলে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন আলোকিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সব ক্ষেত্রেই যখন দেশ এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে জঙ্গি-সন্ত্রাস শুরু করেছিল। কিন্তু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মাত্র ২ মাসের ব্যবধানে জঙ্গি সমস্যার সমাধান হয়েছে।
দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে উল্লেখ করে নাসিম বলেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে সরকারদলীয় একজন সংসদ সদস্যকেও জেলে যেতে হয়েছে।
১২ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম