বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন দিতে ভয় পায়। কারণ তারা জানে- নির্বাচন হলে জনগণ তাদের ভোট দেবে না।
রোববার দুপুরে সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের দেশ এখন চরম দুঃসময় পার করছে। আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’
তৃণমুল নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, যারা কর্মীদের ডাকে সাড়া দেন না, কর্মীদের পাশে দাঁড়ান না, তারা নেতা হওয়ার যোগ্য নন।’
সভায় সভাপতিত্ব সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ।
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম