বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে ভয়যঙ্কর বিপদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। সেইসাথে তিনি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন সহ আগামী নির্বাচনের ব্যাপারে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে প্রস্তাবনা দিয়েছেন তার পক্ষে জনমত গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া জনগণের অধিকার আদায়ে আন্দোলনে নামা ছাড়া কোনো পথ নেই বলে তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল শনিবার রাজধানীতে কচিকাঁচা ভবন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জিয়া আমার চেতনা’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ)।
১৯ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস