ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নও করেন- দৃশ্যমান পদ্মা সেতু তার বাস্তব উদাহরণ।
আজ সংসদ ভবনে মিডিয়া সেন্টারে পরিবেশ ইস্যুতে কর্মরত সাংবাদিকদের সংগঠন 'সার্ক এনভায়রনমেন্ট জার্নালিস্ট ফোরাম' আয়োজিত 'প্যারিস থেকে মারাকেশ বিশ্ব জলবায়ু সম্মেলন : আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক এক কনভেনশনে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, শুধু আমাদের দেশেই নয় বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের যে বিপর্যয় হচ্ছে তার জন্য দায়ী সমাজের সুবিধাভোগী কিছু মানুষ, ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য তারা জনজীবনকে হুমকির মুখে ফেলছে।
এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ক্ষতিকর হুমকি মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি করতে তিনি দেশের সকল সাংবাদিক ও সুধী সমাজের প্রতি আহ্বান জানান।
২১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি