নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার জেলা নির্বাচনী রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইভী বলেন, সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন দেখছি না। নারায়ণগঞ্জের সাধারণ জনতাই আমার সেনাবাহিনী। আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই, আবারও উল্লেখ করে তিনি বলেন, এখানে আওয়ামী লীগ সবাই এক। সবাই এক হয়ে নৌকার পক্ষে কাজ করবেন।
প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের জেলা সহসভাপতি সাখাওয়াত হোসেন খান।
২৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম