শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬, ০৪:২৫:৩৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সেলিনা হায়াৎ আইভী ২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং তিনি সামরিক বাহিনী মোতায়নের দাবিও জানিয়েছিলেন। এবার সরকারি ম্যাকানিজম তার পক্ষে থাকবে, তাই বলছেন সেনাবাহিনী প্রয়োজন নেই। সরকারি আক্রমনের ভয় নেই বলে সেনাবাহিনীর কথা বলছেন না তিনি।’

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ স‌ম্মেল‌নে রিজভী এসব কথা বলেন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত করতে ফের সেনাবাহিনী মোতায়নের দাবি জানান তিনি।

রিজভী বলেন, ‘ভোটগ্রহণের দিনের আগেই যেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের নামাজে জানাজা অনুষ্ঠিত না হয় সেদিকে নির্বাচন কমিশনকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচন যাতে প্রতিযোগিতামূলক, সুষ্ঠু, স্বচ্ছ, অবাধ হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভয়ভীতিহীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেটি যেন বর্তমান নির্বাচন কমিশন তাদের বিদায়ের আগে নিশ্চিত করতে পারে তা দেখতে দেশবাসী তাকিয়ে আছে।’
২৫ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে