বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের মতো এত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের কোনো নজির কোনো গণতান্ত্রিক দেশে আছে বলে জানা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
গতকাল যুক্তরাষ্ট্র মার্কিট রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ‘একটি স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন চাই’ এমন মন্তেব্যের জবাবে আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করে তাদের পরামর্শে একটি সার্চ কমিটি গঠন করেন। সেই সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিএনপি পরিকল্পিত ভাবে দেশের নির্বাচন ব্যবস্থাকে এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। সুতরাং তাদের কাছে কোনো নির্বাচন কমিশনই গ্রহণযোগ্য হবে না একমাত্র আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে।
২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি