বরিশাল বুলসের খেলোয়াড়দের বিপক্ষে কণ্ঠশিল্পী আসিফের আনা ফিক্সিংয়ের অভিযোগকে প্রত্যাখান করে দলটির অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘উনি সুস্থ মস্তিষ্কের নন।’
এছাড়া তিনি বলেন, ‘কী আর বলব.. শোনার পর এবং নিজের চোখে দেখার পর বিশ্বাস করতে পারছিলাম না। উনি একজন তারকা, তার মুখ থেকে এরকম কথা…এটা বিরক্তিকর ও লজ্জাজনক।’
মুশফিক বলেন, ‘আমরা দেশি-বিদেশি সবাই এত কষ্ট করে খেলছি, এত পেশাদারিত্ব, এটাই আমাদের রুটি-রোজগার, এটার সঙ্গে যদি কেউ বেঈমানি করেন, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। উনি যেটা লিখেছেন, খুব কষ্ট লাগছে। উনি এটা মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি নিজেও জানি না।’
৩০ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর