নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার গণসংযোগ চলাকালেই চলন্তপথে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
আইভী বলেন, ‘আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি সব এলাকায় যেতে। মানুষকে ভোট দিতে আহবান রাখতে। বিগত দিনে আমি চেষ্টা করেছি সাধ্যমতো উন্নয়ন করতে। চেষ্টা করেছি উন্নয়ন শেষ করতে। অনেক উন্নয়ন হয়েছে। অনেক চলমান আছে। বিগত নির্বাচনেও আমার জন্য মা বোনেরা এগিয়ে এসেছিল। এবারও আসছে। শুধু নারী না, পুরুষরাও আসছে। আমি মনে করি এটাই আমার সার্থকতা। অনেক তরুণ ভোটাররাও আসছে। আমি বিগত দিনে কোনো দলবাজি করিনি। শুধু উন্নয়ন করেছি।’
গণসংযোগের সময় আইভী বক্তব্য দেয়ার চেয়ে বেশি এলাকাবাসীর খোঁজ নিয়েছেন। কুশল বিনিময়, দেখা সাক্ষাৎ করাই ছিল মূল লক্ষ্য। তবে বারবার ভোটারদের বলেছেন- এবার আমার মার্কা নৌকা। গতবার দোয়াত কলম মাকায় ভোট দিয়েছেন, এবার আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন।
৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি