বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ০২:৩২:০৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিরঙ্কুশ বিজয় অর্জন করবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম ।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এই আশাবাদ ব্যক্ত করেন।

নাসিক নির্বাচন সুষ্ঠু হচ্ছে জানিয়ে হানিফ বলেন, নারায়ণগঞ্জে ভোট শুরুর পর এই মুহূর্ত পর্যন্ত যতটুকু আমরা সংবাদ পেয়েছি সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

মেয়র প্রার্থী আইভীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন হানিফ বলেন, ‘জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আজকে এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করবেন, এটা আমরা আশা করি। পাশাপাশি ডা. সেলিনা হায়াৎ আইভীর জনপ্রিয়তা, তাঁর ব্যক্তিগত ইমেজ এবং সেইসঙ্গে আমাদের বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সরকার যে ধারাবাহিক উন্নয়নে সফলতা, সে সফলতার কারণে আজকে গোটা দেশের মানুষের আস্থা আজকে জননেত্রী শেখ হাসিনার প্রতি ব্যক্ত করেছে।
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে