শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ০১:৪৫:৪৫

প্রতিউত্তর

প্রতিউত্তর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের গণরায়কে শুভেচ্ছা জানালেও সাখাওয়াত হোসেনের কারচুপি’র অভিযোগ উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ নির্বাচনে লেভেল প্লেয়িং ও সমতল হয়নি অভিযোগ করে রিজভী বলেন, আমি বিএনপির পক্ষ থেকে, নাসিক নির্বাচনের ভোট গ্রহণ, গণনা ও ফলাফলসহ সকল বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি।

ধানের শীষের প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে এবিষয়গুলো খতিয়ে দেখা উচিত বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুস সালাম, এজেডএম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মুনির হোসেন, আফরোজা আব্বাস, এলবার্ট প্রি কস্টা প্রমুখ।
২৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে