শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ০৫:৩২:০৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সারাদেশে কালো পতাকা মিছিল ও ব্যাজ ধারণ করবে বিএনপি। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সারাদেশের নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে।

একইসঙ্গে ৭ জানুয়ারি (শনিবার) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথাও পুনব্যক্ত করেন বিএনপির এ নেতা।

বিএনপিকে ৫ জানুয়ারি রাস্তায় নামতে দেয়া হবে না -আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা যে ক্ষমতায় এসেছে তা আবারও জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। হানিফের এমন বক্তব্য গণতন্ত্র হত্যার দৃষ্টান্ত।
৩০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে