শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০৯:১৩:০২

প্রতিউত্তর

প্রতিউত্তর

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে।

তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আগে জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়ুন। জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না।

তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেয়ার পরে অনির্বাচিত সরকার গঠনের আর কোন অবকাশ বাংলাদেশে নেই।

তিনি বলেন, বিএনপির নেতৃবৃন্দের নির্বাচনকালীন সরকার বা অনির্বাচিত অন্তবর্র্তীকালীন সরকার গঠনের প্রস্তাব নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব।

তথ্যমন্ত্রী আজ শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে গণতান্ত্রিক উপায়ে ইসি গঠন না হলে বিএনপি আন্দোলনে নামবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এ কথা বলেন।

২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে