নির্বাচন কমিশন গঠনের লক্ষে গঠিত সার্চ কমিটিতে নাম দেয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। এই কমিটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কাকে কাকে তিনি (রাষ্ট্রপতি) মনোনয়ন দেবেন সেটা তো একান্তই মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। আমরা কোন নাম দিচ্ছি না এবং আমরা এটাও প্রত্যাশা করছি না যে, আমাদের দলীয় কোন ব্যক্তি এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এর জবাবে আমি বলতে চাই, বিএনপি কারফিউ গণতন্ত্রের প্রবক্তা।
২৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস