সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭, ১১:০৩:২১

প্রতিউত্তর

প্রতিউত্তর

সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সম্ভাব্য ইসি সদস্যের প্রস্তাব করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার রাতে গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় দীর্ঘ আলোচনার পর নাম দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, আগামী দিনের নির্বাচনগুলোও সেভাবে অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘আমরা চাই জনগণ ভোট দেবে। তারা নিজেদের প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। এটা তাদের এখতিয়ার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। মানুষ শান্তি চায়, না অশান্তি বেগমের অশান্তি চায়, সে সিদ্ধান্ত তারাই নেবে।’

৩০ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে