বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০১৭, ১১:১৭:৪৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

চারিদিকে আতঙ্ক ও ভীতিকর পরিবেশে দেশের সাধারণ মানুষসহ বিরোধী নেতাকর্মীরা দুঃসহ জীবনযাপন করছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-এ ধরনের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের দমন প্রক্রিয়ার যেন কোনো শেষ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেনী পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলাল একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদে আজ সোমবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফেনী পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনা আওয়ামী দুঃশাসনেরই ধারাবাহিকতা। আমি অবিলম্বে আলালউদ্দিন আলালের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং তার শর্তহীন মুক্তির জোর দাবি জানাচ্ছি।

০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে