বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০১৭, ১১:২২:২৯

প্রতিউত্তর

প্রতিউত্তর

সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, খালেদা জিয়াকে বাইরে রেখে আরেকটি ৫ জানুয়ারির নির্বাচন করতে চায় সরকার। এ ধরনের নির্বাচন প্রতিহত করা হবে।  

বৃহস্পতিবার (২ মার্চ) জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ‘অবস্থান প্রতিবাদ কর্মসূচি’তে এসব অভিযোগ করেন ফখরুল। ফখরুল বলেন, ‘জনগ‌ণের ভো‌টে নির্বা‌চিত নয় ব‌লেই সরকার বারবার গণ‌বি‌রোধী সিদ্ধান্ত নি‌চ্ছে। গণ‌বি‌রোধী সরকারের সঙ্গে জনগ‌ণের কো‌নও সম্পর্ক নেই। বর্তমান সরকার নতজানু হয়ে বিভিন্ন চুক্তি করছে। যে চুক্তিগুলো বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে ।’

ফখরুল ‌নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে ‌নির্বাচ‌ন দি‌তে সরকার‌কে বাধ্য কর‌তে রাজপ‌থে আন্দোলনের হুম‌কি দেন। তিনি বলেন, ‘সময় এসেছে জে‌গে ওঠার, প্র‌তিবাদ করার। শা‌ন্তিপূর্ণ আন্দোল‌নের মাধ্য‌মে এক‌টি অংশগ্রহণমূলক নির্বাচ‌নের মধ্যদিয়ে জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে সরকার‌কে বাধ্য কর‌তে হবে।’

০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে