মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭, ০৪:৪৩:৪৩

প্রতিউত্তর

প্রতিউত্তর

শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে-সন্তান নিয়ে সোমবার বিকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সন্তানসহ হাজির হন দীর্ঘদিন আড়ালে থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস। লাইভ সাক্ষাৎকারে তিনি বিয়ে-সংসার এবং দাম্পত্য টানাপোড়েন তুলে ধরেন। এরপর থেকে দেশেজুড়ে তোলপাড় শুরু হয়। এদিকে সোমবার রাতে অরেকটি বেসরকারি টিভির ফোনো লাইভ অনুষ্ঠানে শাকিব-অপু একসঙ্গে অংশ নেন।

আপনার সব ধরনের আইনি অধিকার আছে আপনার দাম্পত্য জীবন পুনরুদ্ধার আপনি সেই দিকটা কখনো ভেবেছেন- লাইভ অনুষ্ঠানে এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘না না আমি কোনো আইনি প্রক্রিয়ায় যেতে চাই না। যদি চাইতাম, তাহলে আমি কেন নয় বছর নিজেকে আড়াল করে রাখব? কেন আমি আমার সন্তানকে ছয়মাস ঘরে আবদ্ধ রাখব? আমি কখনো আইনি প্রক্রিয়ায় যেতে চাইনি। আমি আইনি প্রক্রিয়ায় এখনো যেতে চাই না। আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের বিয়েটা সঠিক সত্য। আমাদের সন্তানটা সঠিক সত্য। আমার কাছে কিছু খবর আসছে শাকিব সন্তানকে তার কাছে রাখতে চায়। আমার খুব সিম্পলি মনে হয়েছে। তাই আমি আজ সাংবাদিকদের সঙ্গে আমার কথাগুলো শেয়ার করেছি। ’

একসঙ্গে সংসার না করার কারণ সম্পর্কে অপু বলেন, ‘আমি সংসার করেছি। আমার শাশুড়ি হজে যাবার সময়ও আমি তার বাসায় ছিলাম। ’ তবে এক বছর ধরে বাচ্চার জন্য বিচ্ছিন্ন আছেন বলেও জানান অপু। তিনি আরো অভিযোগ করেন, শাকিবের চাচাতো ভাই মনিরের সঙ্গে আমার নিয়েমিত কথা হতো। শাকিবকে আমি কোনো ভাবেই পাচ্ছিলাম না। দেশে আসার পর তার সম্পর্কে নানা ধরনের কথা শুনতে হচ্ছিল।

আপনি কি রংবাজ ছবি নিয়েই বিরক্ত- এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘সিনেমা কারণ নয়, মূলত অভিনেত্রীই। কারণ দেড় সপ্তাহ আগে আমার সঙ্গে বুবলির কথা কাটাকাটি হয়েছে। সেখানে আমি বুবলিকে অশ্লীল ভাষায় গালাগাল করি। ’ এদিকে বুবলির ফেসবুক পেজে শাকিবকে নিয়ে ফ্যামিলিটাইম নামক পোস্ট দেখে ক্ষেপে যান অপু। যে কারণ বুবলিকে ফেসবুক থেকে ওই পোস্ট সরাতে বলেন। তবে বুবলি উল্টো চটে গিয়ে বলেন, ‘অপু শাকিবের কী, যে সে আমাকে এসব কথা বলে। ’ যা শাকিবও শুনেছে কিন্তু সে কিছুই বলেনি বলে জানান অপু বিশ্বাস।
১১ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে