নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড যারা ঘটায় তাদের মানসিক সমস্যা আছে। যেখানে এ ধরনের ঘটনা ঘটছে সরকার তাৎক্ষনাৎ এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
নারী ও শিশু নির্যাতনের বিষয়ে প্রচুর আইন আছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রটা জটিল। এরই মধ্যে কিছু উদ্যোগ নেয়া হচ্ছে।
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।