আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, ‘বিচারহীনতার সংস্কৃতির’ কারণে দেশে শিশু নির্যাতন ও হত্যাকাণ্ড বাড়ছে। একজন অপরাধ করে কীভাবে দেশ ছেড়ে পালায়? রাষ্ট্র কী ব্যবস্থা নিচ্ছে, কী ভূমিকা রাখছে? নির্যাতন-অপরাধ দেখে ‘চুপ করে থাকার সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিরোধের ইচ্ছা জাগ্রত করতে হবে। আমরা মুখে অনেক কিছুই বলছি কিন্তু যে যেখানে আছে কাজ করছে না।
শিশু হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।