বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দেশে বর্তমানে একটিই সমস্যা, তা হলো শেখ হাসিনার স্বৈরাচারী আচরণ। হাসিনার একটি নীতি হচ্ছে, যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে।
তিনি জানেন না- জোর করে ক্ষমতায় থাকলে জনগণের ধিক্কার নিয়ে বিদায় নিতে হবে। তখন আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগের মতো ভয়াবহ।
৪ মার্চ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম