রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৪:০২:০৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারাধীন মামলা নিয়ে সরকারের দুই মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক।  প্রধান বিচারপতি বিচার বিভাগের অভিভাবক। তাকে নিয়ে মন্তব্য করা সমস্ত বিচার বিভাগকে হেয় করার শামিল। এতে ন্যায় বিচার ব্যাহত হবে।  শনিবার এক আলোচনা অনুষ্ঠানে সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত। তিনি বিএনপি-জামায়াতের সুরে কথা বলছেন।

রোববার বেলা ১১টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 ৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে