জামায়াত নেতা মীর কাসেম আলীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা কোনো অপরাধকে সমর্থন করি না। তবে আশা করছি, সর্বোচ্চ আদালত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে মীর কাসেম আলীর আপিলের রায়ের ক্ষেত্রে ন্যায়বিচার করবে। বিভিন্ন মহল থেকে এ মামলায় বিচারাধীন বিষয়ে যেসব বক্তব্য ও বিবৃতি আসছে তা ন্যায়বিচারের ক্ষেত্রে বাধা হবে না, কিন্তু তা আদালত অবমাননার শামিল।
সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম