বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০৭:১৯:৪০

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের প্রধানমন্ত্রী কখনোই পরিশীলিত রাষ্ট্রনেতার মতো কথা বলেননি।  শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান সম্পর্কে যে মন্তব্য করেছেন তা যেন শ্বাপদের মতো জিঘাংসার বহিঃপ্রকাশ।  এটি পাগলের প্রলাপ।  প্রধানমন্ত্রীকে একদিন জনতার আদালতে প্রধান আসামি হিসেবে দাঁড়াতে হবে।  আর তার সহযোগী হিসেবে নির্বাচন কমিশন হবে দ্বিতীয় প্রধান আসামি।  এ দেশে সম্মানিত বিচারকরা জুডিসিয়াস মাইন্ড নিয়ে রায় লিখতে পারবেন না।  মনে হয়, তাদের ক্ষমতা রাষ্ট্রের সব অঙ্গের ঊর্ধ্বে।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
৯মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে