বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বর্তমান সরকার দেশকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে। দেশকে ধ্বংস করেই তারা বিদায় হবে। বর্তমানে দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এমনকি দেশে আজ শিশুরাও নিরাপদ নয়।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস