শনিবার, ১২ মার্চ, ২০১৬, ০৭:১১:৫৬

প্রতিউত্তর

প্রতিউত্তর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মূলত ধর্ম ব্যবসার সঙ্গে জড়িত জামায়াতে ইসলামী।  ধর্মের নামে তারা অধর্মের কাজ করছে।  খালেদা জিয়ার শাসনামলেই এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটে।  একাত্তরের পরাজিত পাকিস্তান এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল।  তাদের সহযোগিতা করেছেন খালেদা জিয়া ও তার দোসর জামায়াত।  বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চেয়েছিল।  কিন্তু বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বের কারণে তাদের সে ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।

শনিবার গাইবান্ধার শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে ত্রি-বার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন তিনি।
১২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে