ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গাম্ভীর মনে করেন, আগামী ১৯ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারানো উচিত। ম্যাচটি নিয়ে উপ-মহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে আলাদা উত্তেজনা শুরু হয়ে গেছে। শুধু এই ম্যাচটি নয় ভারতকে মূলত বিশ্বকাপ শিরোপা জয়েই বেশি গুরুত্ব দিতে হবে। পাক-ভারত ম্যাচ নিয়ে বিশ্বব্যাপী যে উত্তেজনা দেখা যায় তার পুরোটাই মূলত গণমাধ্যমের সৃষ্টি। এটা এখন আর ম্যাচের মধ্যে সীমাবদ্ধ নেই। আমি আশা করবো, স্বাভাবিকভাবেই ভারতকে সবাই সমর্থন করবে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো মানুষ সবার কাছে ভালো ক্রিকেট আশা করে।
আজ স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
১৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম