বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগ দাবি করেছে বিএনপি। চুরি হওয়া অর্থ অবিলম্বে উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছে। বেসিক ব্যাংক, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকসমূহ এবং পূঁজিবাজারের অর্থ লুন্ঠনের বিরুদ্ধে সরকারের কোনো কঠোর অবস্থান না থাকায় আজ কেন্দ্রীয় ব্যাংকও লুন্ঠনের শিকার হয়েছে। বর্তমানের আর্থিক সেক্টরে বিরামহীন হরিলুট চলছে। এতে ক্ষমতাসীন মহলের বড় বড় রুই-কাতলারা যে জড়িত তা সুষ্পষ্ট।
সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম