রুশ উপ প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ইভানভ বলেছেন, সিরিয়ায় রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়া হবে না। সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকবে। সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাশিয়ার বিমান হামলাও অব্যাহত থাকবে।
সিরিয়া থেকে রাশিয়ার বেশির ভাগ সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়ার কাজ শুরু হওয়ার খবর প্রকাশের একই সময়ে এসব খবর পাওয়া গেল।
রাশিয়ার রিয়ানোভোস্তি বার্তা সংস্থা এ খবর দিয়েছে।
১৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম