বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের দল। শত চেষ্টা করেও এ দলটিকে দমন ও ধ্বংস করা যাবে না। বিএনপির সামনে বড় দুঃসময়। কঠিন পরীক্ষার মধ্যদিয়ে বিএনপি চলছে। সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মুল করার প্রাণপণ চেষ্টা চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় ১২টি মামলা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৩১টি মিথ্যা মামলা দেয়া হয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
১৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম