শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬, ১১:১৬:০৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় রুশ সেনা অভিযানের ফলে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি হয়েছে।  গত প্রায় ছয় মাস ধরে সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রুশ বিমান অভিযানের ফলে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান শক্তিশালী হয়েছে।  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সমন্বয় করেই তার দেশের সেনা প্রত্যাহার করা হয়েছে এবং এর ফলে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধের কোনো ক্ষতি হবে না।
সিরিয়া পরিস্থিতির ওপর গভীর দৃষ্টি রাখবে মস্কো এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ মোতায়েন থাকবে।


ক্রেমলিনে সিরিয়া ফেরত সেনা কর্মকর্তাদের সম্মানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে