রবিবার, ২০ মার্চ, ২০১৬, ০৬:৪২:৫৭

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, দেশের ১০টি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীনরা সকাল থেকেই কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারছে।  আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে।  প্রশাসন এসব বিষয় আমলে না নিয়ে বরং নিশ্চুপ রয়েছে।  ক্ষমতার কাছে, সুবিধাবাদের কাছে নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে বলেই আজ দেশের নির্বাচনী ব্যবস্থাটা ভঙ্গুর হয়ে পড়েছে।  মানুষের ভোটের অধিকারকে দূরদ্বীপে নির্বাসিত করা হয়েছে।  একদলীয় শাসনব্যবস্থাকে চূড়ান্ত আনুষ্ঠানিক রূপ দেয়ার জন্যই নির্বাচন কমিশন ভোটারবিহীন সরকারের পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
২০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে