আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে অযৌক্তিক অভিযোগ না করে ‘নালিশের বাক্স’ বন্ধ রাখুন। অতীতের যেকোন স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে বর্তমানে দেশের স্থানীয় নির্বাচন আরো বেশি সুষ্ঠু হচ্ছে। পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের চেয়েও বর্তমানে আমাদের দেশের স্থানীয় নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তারপরও বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে নানা অভিযোগ করছে। বিএনপি এখন বাংলাদেশের নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের কাজই হচ্ছে নালিশ করা। আমি বলবো, দয়া করে আপনাদের ‘নালিশ বাক্স’ বন্ধ করুন।
মঙ্গলবার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
২২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম