বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৯:৩৯:৫৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মৃত্যুর ভয় উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আন্দোলন আবারো ব্যর্থ হলে আমাদের দলের তৃণমূল নেতাকর্মীরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবে।  জাতি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছে।  এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দিতে হবে।  এ জন্য আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আন্দোলন করতে হবে।  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন চলছে, আন্দোলন অব্যাহত থাকবে।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।
২৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে