স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দু-একটি জায়গা ছাড়া সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। স্থানীয় নির্বাচনে সব সময় কিছুটা হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাচনে যেসব স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কারো গাফিলতি থাকলে সে ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। আগামী কয়েক ধাপের নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ হবে। প্রথম ধাপের নির্বাচন সহিংসতায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। নির্বাচনের দিন ১১ জন নিহত হয়।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলে আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
২৪ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম