বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, সরকার ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির চর্চা করছে। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রী জড়িত না থাকতে পারেন, তবে দায়িত্ব এড়াতে পারেন না। সরকারের মন্ত্রী হয়ে তার তো কিছু দায়িত্ব আছে। তার উচিত ছিল পদত্যাগ করা। আওয়ামী লীগ সরকার ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি চর্চা করছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি ঘৃণার রাজনীতি করে না। ঘৃণা বিদ্বেষ মানুষের পতন ডেকে আনে, ধ্বংস করে দেয়। যেমনটি ঘটেছে হিটলার-মুসোলিনীর ক্ষেত্রে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
২৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম