সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, শপথ ভঙ্গের অপরাধে সর্বোচ্চ আদালত দুই মন্ত্রীকে সাজা দেওয়ায় অবিলম্বে তাদের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। যদি তারা পদত্যাগ না করেন তবে প্রধানমন্ত্রীর উচিত তাদের মন্ত্রিসভা থেকে সরিয়ে নেয়া।
রবিবার সুপ্রিমকোট আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুইজন মন্ত্রী যে ভাষায় প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারকদের নিয়ে জঘন্য মন্তব্য করেছেন, এরপর তারা গাড়িতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এটি দেশের জন্য মঙ্গলজনক নয়।
বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দুই জন মন্ত্রীকে জরিমানা করে যে সাজা দেয়া হয়েছে তা লঘু দণ্ড। এই শাস্তি আরো বেশি হওয়া উচিত ছিল।
২৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস