আদালত অবমাননায় সাজাপ্রাপ্ত হলেও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের শপথ ভঙ্গ হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, দুই মন্ত্রী আদালতে দোষী সাব্যস্ত হলেও তাদের শপথ ভঙ্গ হয়নি। এখন পদত্যাগ করবেন কি না এটা তাদের ব্যক্তিগত বিষয়।
২৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস