বাংলাদেশ ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বাংকের লজ্জায় পড়ে ফেরত দেয়া উচিত।
বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মামলা করা লাগবে না, ওরা লজ্জায় এমনিই টাকা দিয়ে দেবে। মামলাতো করাই যায়। আমিতো চুরির একটা ভিকটিম। যে টাকা দিয়েছে সেটা তো আমার ইনসট্রাকশন অনুসারে দেয়ার কথা। সেটা তো আমি দিইনি। এটা ক্লিয়ার, ইনস্ট্রাকশন চোর দিয়েছে। চোরের ইনস্ট্রাকশন অনুসারে কাজ করলে আমরা তো বলতেই পারি তুমি আমার ইনস্ট্রাকশন অনুসারে কাজ করোনি। আমার টাকা ফেরত দাও।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম