শুক্রবার, ০১ এপ্রিল, ২০১৬, ০১:৫৭:৪০

প্রতিউত্তর

প্রতিউত্তর

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপের অংশগ্রহণের সমালোচনা করে দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, এ অথর্ব নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিয়ে আমাদের দলীয় প্রতীককে অসম্মান করা হচ্ছে। পরবর্তী ধাপের নির্বাচনগুলোকে আমাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করা উচিত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক নাগরিক সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী রকিবউদ্দিন আহমদকেও আক্রমণ করে বক্তব্য দেন শাহ মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, ‘রকিবের বিচার বাংলার মাটিতে হবেই। তুই রকিব কি ভাবছিস, শেখ হাসিনা কি চিরকাল থাকবেন?

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের স্বাধীনতা পদক প্রাপ্তির সমালোচনা করে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, বহু আগই মুহিতের পদত্যাগ  করা উচিত ছিল। সেটি না করে রিজার্ভ ব্যাংকের টাকা চুরি, হল মার্ক কেলেঙ্কারির মালে আকৃষ্ট হয়ে শেখ হাসিনা পুরষ্কারস্বরূপ তাকে স্বাধীনতা পদক দিয়েছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গে তিনি বলেন, বাড়াবাড়ির একটা সীমা আছে। খালেদাকে গ্রেপ্তার করলে বিএনপি এবং সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে।

আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজিব হাসান রিপনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য  রাখেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
০১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে