শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০১:৩৮:৪৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

সদ্য সমাপ্ত দু'ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই। এ জন্য নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেছেন তিনি।

শনিবার দুপুরে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইউপি নির্বাচনে অনিয়ম, ভোট ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ দাবি জানান।

দলীয় প্রতীকে প্রথম বারের মতো ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে। দুই ধাপে ব্যাপক জালিয়াতি, ভোট বর্জন ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরষ্কুশ বিজয় লাভ করেছে। এভাবে ভোট হলে বাকি চার ধাপের ভোট বর্জনের হুমকি দিয়েছে বিএনপি।
০২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে