বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এ দেশের জনগণ কোনো সুষ্ঠু নির্বাচন আশা করতে পারছে না। নির্বাচন কমিশন বর্তমান সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রচার কাজে বাধা দেয়া হচ্ছে এবং নির্বাচনে সারাদেশে সহিংসতার জন্য বর্তমান নির্বাচন কমিশন দায়ী।
বুধবার বিকেলে গফরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড মাঠে সাবেক এমপি মরহুম ফজলুর রহমান সুলতানের প্রথম মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম