বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুম হত্যার শামিল। এটা গুরুতর অপরাধ। পার্শ্ববর্তী দেশ ভারতে ৪০ বছর পর গুম-খুনের বিচার হয়েছে। আমাদের দেশেও এসব গুম খুনের বিচার হবে। এ বিচারের দিন আর বেশি দূরে নয়। দেশের কেউ শান্তিতে নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। এ অবস্থা থেকে উত্তরণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে হবে।
বৃহস্পতিবার বাদ যোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম