বৃহস্পতিবার, ০৭ এপ্রিল, ২০১৬, ১০:৪৮:৫৭

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গুম হত্যার শামিল।  এটা গুরুতর অপরাধ। পার্শ্ববর্তী দেশ ভারতে ৪০ বছর পর গুম-খুনের বিচার হয়েছে।  আমাদের দেশেও এসব গুম খুনের বিচার হবে। এ বিচারের দিন আর বেশি দূরে নয়।  দেশের কেউ শান্তিতে নেই।  এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।  এ অবস্থা থেকে উত্তরণে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।  ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার বাদ যোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে