শুক্রবার, ০৮ এপ্রিল, ২০১৬, ১০:০০:৩৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে।  গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।  দুর্নীতির ব্যপ্তি বাড়ানোর জন্য দাম বাড়ানো হচ্ছে।  গুম অপহরণ লাশের মিছিলে যেখানে দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, সেখানে নতুন করে দাম বাড়ালে দেশ দুর্যোগে পড়বে।
দেশের অর্থনীতির বিশাল অংশ বিদেশে পাচার করে অর্থনীতিকে দাফন করা হচ্ছে।  সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে গণতান্ত্রিক অধিকার পুলিশের কাছে বিলীন করে দিয়েছে।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে